হবিগঞ্জ ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

হবিগঞ্জের মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোদাহরবাদ গ্রামের মৃত সমীরন দেবের ছেলে। তিনি হবিগঞ্জ বিআরটিসি কার্যালয়ে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিপ্লব দেব মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। পথে মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

বিপ্লব দেবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা জানান, পরিবারের একমাত্র ছেলে ছিলেন বিপ্লব। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও নিহতের মরদেহের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

আপডেট সময় ১০:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬