হবিগঞ্জ ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

গতকাল সংবাদপত্রে পাঠানো এক শোকবার্তায় হুইপ জি কে গউছ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। দলের পক্ষ থেকে তাঁর ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

জি কে গউছ বলেন, দেশের বিভিন্ন প্রতিকূল ও সংকটময় সময়ে অনেকেই দল ছেড়ে চলে গেলেও গোলাম মোস্তফা রফিক কখনো দলের সঙ্গে বেঈমানি করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসে অটল ছিলেন।

তিনি আরও বলেন, গোলাম মোস্তফা রফিক ছিলেন তাঁর অত্যন্ত আপনজন এবং অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় হবিগঞ্জের রাজনীতি, মুক্তিযোদ্ধা সমাজ ও বিএনপি পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় হুইপ জি কে গউছ মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সব ভালো কাজ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

আপডেট সময় ১২:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬