হবিগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

ভুক্তভোগী নারীর শিশুকে উদ্ধার করে নিজের পকেটের টাকা দিলেন এএসআই দেলোয়ার

হবিগঞ্জের মাধবপুরে নির্যাতনের শিকার এক নারীর ছয় মাস বয়সী শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অসহায় ওই নারীকে নিজের পকেটের টাকা দিয়ে সহযোগিতা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কর্মকর্তা এএসআই দেলোয়ার হোসেন।

তিনি উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের এক মাদ্রাসাশিক্ষক দ্বিতীয় বিয়ে করার জন্য তার প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মারধর করে তিন সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

ওই তিন সন্তানের মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৭ মাস। স্বামীর নির্যাতনের শিকার হয়ে অসহায় অবস্থায় জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিয়ে মাধবপুরের ইউএনও ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ আগস্ট) কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে ৭ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেন এবং নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দেন।

পরে অসহায় ওই নারীর বাড়ি ফেরার মতো ভাড়ার টাকাও না থাকায় এএসআই দেলোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে তাকে আর্থিক সহযোগিতা করেন বলে জানা গেছে। সোমবার (১৭ আগস্ট) ফাঁড়িতে এসে ওই নারী পুলিশ কর্মকর্তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

স্থানীয়দের মতে, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় অর্থ লেনদেনের অভিযোগ শোনা গেলেও একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

এএসআই দেলোয়ার হোসেন সম্প্রতি মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলার সর্বোচ্চ সংখ্যক আসামি গ্রেপ্তারের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছ থেকে জেলা পর্যায়ে সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন।

এ বিষয়ে এসআই দেলোয়ার হোসেন বলেন, “নিজের সবটুকু দিয়ে সরকারি দায়িত্ব পালন করার চেষ্টা করি। সামনে আরও দক্ষ ও ভালো কর্মকর্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য কাজ করছি।”

ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমি পুলিশের কাছে চিরকৃতজ্ঞ। আমাকে যে উপকারটুকু করেছেন, তা আমি কখনো ভুলতে পারব না। তাছাড়া আমার উপর পারিবারিক যেসব নির্যাতন চলছে।সেটার একটি আইনের প্রতিকার দেওয়ার দাবি জানাচ্ছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

ভুক্তভোগী নারীর শিশুকে উদ্ধার করে নিজের পকেটের টাকা দিলেন এএসআই দেলোয়ার

আপডেট সময় ০৮:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬