হবিগঞ্জ ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মো. জয়নাল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার  (১৫ আগস্ট) রাতে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জয়নাল মিয়া ওই এলাকার সোনাই মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বড়াইল এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় জয়নাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অন্যান্য কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০২:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬