হবিগঞ্জ ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দেব বর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন, চা-শ্রমিক নেতা যুবরাজ ঝড়া ও স্বপন সাঁওতাল, মুন্ডা সমাজের নেতা মাস্টার স্বপন মুন্ডা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, আদিবাসী নেতা পলাশ হাজং।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যগত জ্ঞান দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং আদিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, চা-শ্রমিক নেতা, পরিবেশকর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট সময় ০২:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬