হবিগঞ্জ ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ Logo তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি Logo মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান

হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট থানার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মো. সাইফুল ইসলাম হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিংয়ে ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।

চুনারুঘাট থানায় দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং থানায় আগত মানুষের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করতে কাজ করবেন। অপরাধ দমনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা নিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এদিকে নতুন ওসি হিসেবে মো. সাইফুল ইসলামের যোগদানে চুনারুঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।

চুনারুঘাটবাসী নবনিযুক্ত ওসি মো. সাইফুল ইসলামের সফল দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান

চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান

আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬