হবিগঞ্জ ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে মো. সেলু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কবরস্থানে বেড়া নির্মাণকে কেন্দ্র করে আদিত্যপুর গ্রামের মর্তুজা মিয়ার ছেলে আক্তার মিয়া ও নাসির মিয়ার সঙ্গে আরিছপুর গ্রামের মিলন মিয়া, সারু মিয়া ও এখলাছ মিয়ার মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত শুক্রবারও দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরই জের ধরে সোমবার সন্ধ্যায় স্থানীয় ডুবাঐ বাজারে দুইপক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. সেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে আদিত্যপুর ও আরিছপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুইপক্ষের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়ভাবে সালিশি উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে বাহুবল থানার এসআই সাদ্দাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১১:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬