হবিগঞ্জ ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের আজীবন সদস্য তাজুল ইসলামের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা

  • এসএম মিজান:
  • আপডেট সময় ০৭:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের ফুলবাড়ির কৃতিসন্তান ও নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ তাজুল ইসলামের পুত্র আনাস ইসলাম এবং মায়মুনা রহমানের বিবাহ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রবিবার (৩১মে) চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগার উদ্যোগে আয়োজিত এ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে পাঠাগারের সদস্য, শুভানুধ্যায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে আসন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য অধ্যবসায় ও সুশৃঙ্খল প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট সমাজসেবক ওআমেরিকা প্রবাসী তাজুল ইসলামের পক্ষ থেকে পাঠাগারের সদস্যদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন ছিল ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের আজীবন সদস্য তাজুল ইসলামের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা

আপডেট সময় ০৭:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬