হবিগঞ্জ ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

কমলগঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত প্রভাষক মো. আব্দুল করিম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলেজ শাখায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল করিম। তিনি বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এর বাংলা বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো কমলগঞ্জ উপজেলা পর্যায়ে কলেজ শাখার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে গৌরব অর্জন করেছেন।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দায়বদ্ধতা, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ১৯ মে মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রভাষক মো. আব্দুল করিমের হাতে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান।

প্রভাষক মো. আব্দুল করিম একজন সৃজনশীল লেখক হিসেবেও সুপরিচিত। তাঁর রচিত রাকিম বাংলা ব্যাকরণ ও নির্মিতি গ্রন্থটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও জনপ্রিয় শিক্ষাসামগ্রী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর এ সম্মানজনক অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

কমলগঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত প্রভাষক মো. আব্দুল করিম

আপডেট সময় ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬