পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে হবিগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক এবং উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনসাধারণের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি টিসিবির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
খন্দকার আলাউদ্দিন : 



















