হবিগঞ্জ ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

মাধবপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সকাল আনুমানিক ৭টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালায় বিজিবি। এসময় বস্তার ভেতরে লুকানো আরও বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের কোনো বৈধ আমদানি কাগজপত্র দেখাতে না পারায় সব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহন ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করছে। এসব অপতৎপরতা রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

মাধবপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

আপডেট সময় ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬