হবিগঞ্জ ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

  • রাজীব আহমেদ:
  • আপডেট সময় ১২:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টায় চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ ইউনুস আলীর বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তি আবুল হোসেন বশির ওরফে বইস্যা (৩৫)।

তিনি চুনারুঘাট পৌরসভার নয়ানী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল আওয়াল।

স্থানীয়রা জানান, গভীর রাতে সন্দেহজনকভাবে খুঁটির পাশে কাজ করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা জানান, এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা রোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

আপডেট সময় ১২:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬