হবিগঞ্জ ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হয় : অতিরিক্ত মহাপরিচালক মামুনূর রশীদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ কমান্ডার শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি। এছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক সহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনে সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্যারেড পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা সন্তোষজনক বলে মন্তব্য করেন অতিথিরা।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৪৭টি। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৮ হাজার ৪১১ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হয় : অতিরিক্ত মহাপরিচালক মামুনূর রশীদ

আপডেট সময় ০৫:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬