হবিগঞ্জ ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ০৫:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তিনজনই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে তারা চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখা না পেয়ে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পাশের একটি জলাশয়ে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে মারা গেছে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। বিয়ের উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে, মাতমে ভরে উঠেছে পুরো গ্রাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫