হবিগঞ্জ ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

মাধবপুরে বেড়েছে, মাদক ও ছিনতাইয়ের সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ

মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাটুলী গ্রামে চুরি, ছিনতাই ও মাদকাসক্তির কারণে জনজীবন চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও যানবাহন পর্যন্ত কিছুই রক্ষা পাচ্ছে না চোর ও অপরাধীদের হাত থেকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এলাকাবাসী দিনরাত কাটাচ্ছেন আতঙ্ক ও উৎকণ্ঠায়।

এমনকি আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করেও গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অপরাধের লাগামছাড়া বিস্তারের কারণে অনেকেই কোরবানির পশু কেনা বা বাড়িতে রাখার সাহস পাচ্ছেন না।

গরু চুরির আশঙ্কায় মানুষ ঈদের মতো ধর্মীয় আনন্দেও আতঙ্কে রয়েছেন। ‎গত ২ জুন রাতে পাটুলী গ্রামের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
‎
‎• পাটুলি হযরত শাহজালাল জামে মসজিদ থেকে চুরি হয় একটি আইপিএস
‎
‎• পাটুলি চকদারবাড়ি জামে মসজিদ থেকে চুরি হয় মাইকের মেশিন
‎
‎• পাটুলি ফোরকানিয়া মক্তব থেকেও চুরি হয় একটি মাইক
‎
‎এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে আসছে একের পর এক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ। গত ১০ দিনের মধ্যে অন্তত ১০টি উল্লেখযোগ্য ঘটনা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
‎
‎ভুক্তভোগীদের তালিকা অনুযায়ী চুরি ও ছিনতাইয়ের ঘটনার বিবরণ:
‎
‎১. ছন্দু মিয়া – মোটর চুরি ২. উজ্জ্বল মিয়া – মোটর চুরি ৩. সোহা মিয়া – নগদ ৩০ হাজার টাকা চুরি ৪. আলম মিয়া – মোবাইল ফোন চুরি ৫. ইসমাইল মিয়া – দুটি মোবাইল ও ১,০০০ টাকা চুরি ৬. সেলিম মিয়া – সেলাই মেশিন চুরি (মূল্য: ৫৮,০০০ টাকা) ৭. লন্ডন প্রবাসী মুহাম্মদ আলামিন ভূঁইয়া – মোটর চুরি ৮. সুমন মিয়া – সিএনজি চুরি ৯. পাটুলি শাহজালাল মসজিদ – আইপিএস চুরি ১০. পাটুলি চকদারবাড়ি মসজিদ – মাইক চুরি।
‎
‎স্থানীয়দের অভিযোগ, পাটুলীর একটি শ্রেণির যুবক বর্তমানে মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা রাতের আঁধারে সংঘবদ্ধ হয়ে এসব অপরাধ সংঘটিত করছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত।
‎
‎এই পরিস্থিতিতে পাটুলীর মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, প্রবীণরা শঙ্কিত, তরুণরা হতাশ।
‎
‎এ প্রসঙ্গে লন্ডন প্রবাসী পাটুলী হযরত শাহজালাল জামে মসজিদ কমিটির সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলামিন ভূঁইয়া বলেন, “পবিত্র মসজিদ ও মক্তবও আজ নিরাপদ নয়—এটা সমাজের জন্য বড় অশনিসংকেত। মাদক ও চুরি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।” প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করি।
‎
‎এ প্রসঙ্গে ইতালি প্রবাসী ও পাটুলী চকদারবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি জনাব সাজ্জাদ হোসেন চকদার বলেন, “বর্তমানে পাটুলী গ্রামে যে চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার ঘটছে—তা শুধু ব্যক্তি নয়, ধর্মীয় প্রতিষ্ঠানসহ পুরো সমাজ ব্যবস্থার জন্য একটি গভীর হুমকি।

পবিত্র মসজিদ পর্যন্ত আজ অপরাধীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। প্রশাসনের প্রতি অনুরোধ, অবিলম্বে এই পরিস্থিতি রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
‎
‎এলাকাবাসীর দাবিসমূহ:
‎
‎• প্রতিটি চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত
‎• মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা
‎• ধর্মীয় ও জনসাধারণের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা
‎• গ্রামে রাত্রীকালীন পুলিশি টহল চালু করা
‎• সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা জোরদার
‎
‎গ্রামবাসীর মতে, এখনই যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

মাধবপুরে বেড়েছে, মাদক ও ছিনতাইয়ের সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ

আপডেট সময় ০১:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫