হবিগঞ্জ ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস চুনারুঘাট উপজেলায় বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ রবিবার (৭ জুন) সকাল ১১টায় তিনি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার মান, রোগীসেবা এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শুরুতে তিনি ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ফ্রি চশমা পরীক্ষা ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে উপস্থিত উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

পরবর্তীতে তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

উপজেলার কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনস, আরএমও ডাক্তার ফাতেমা হক সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং জনগণ উন্নত সেবা পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

আপডেট সময় ০৬:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬