হবিগঞ্জ ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

  • রাজিব আহমেদ :
  • আপডেট সময় ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় এবং লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনতে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট থানার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ট্রেড লাইসেন্স যাচাই করা হয় এবং বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিউটি রানী দেবসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয় সরকার আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা আইনসম্মত নয়। তাই যেসব ব্যবসায়ী এখনও ট্রেড লাইসেন্স সংগ্রহ করেননি বা নবায়ন করেননি, তাদের দ্রুত চুনারুঘাট পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ ও নবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যবসা প্রতিষ্ঠানসমূহের সঠিক তথ্য সংরক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

আপডেট সময় ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬