হবিগঞ্জ ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমিকে আর্থিক সহায়তা দিলেন ব্যবসায়ী মারুফ আহমেদ

  • রমজান তালুকদার:
  • আপডেট সময় ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী মো. মারুফ আহমেদ আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনাল খেলাকে সামনে রেখে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমিকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে তিনি এ সহায়তা প্রদান করেন। তার এই উদ্যোগে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ক্রীড়ামোদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মারুফ আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সংশ্লিষ্টরা জানান, তার দেওয়া আর্থিক সহায়তা দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুনারুঘাট উপজেলা ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মো. মারুফ আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তিনি ক্রীড়াঙ্গনের পাশে থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আগামী শুক্রবারের ফাইনাল খেলায় চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সাফল্য কামনা করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমিকে আর্থিক সহায়তা দিলেন ব্যবসায়ী মারুফ আহমেদ

আপডেট সময় ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬