হবিগঞ্জ ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ

মোঃ তোফাজ্জল মিয়া : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলহলিয়া দেউন্দি ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভোররাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুভর্তি ২টি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে হলহলিয়া দেউন্দি ছড়া থেকে ইজিবাইক ও ট্রাক্টরের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের খবর পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যাওয়ার পথে সতং এলাকার সড়কে বালুভর্তি ২টি ইজিবাইক দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। তাদের আটক করার জন্য গাড়ি থেকে নামার আগেই ইজিবাইকে থাকা তিন ব্যক্তি ধানক্ষেতের ওপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে অবৈধভাবে পরিবহন করা বালুসহ ইজিবাইক দুটি জব্দ করা হয়।

এরপর বালু উত্তোলনের নির্দিষ্ট স্থানে পৌঁছালে সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে সম্প্রতি বালু উত্তোলনের সুস্পষ্ট চিহ্ন দেখতে পান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও ছড়ার স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ

আপডেট সময় ০৪:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬