হবিগঞ্জ ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চা বাগানের প্রতিটি শিক্ষার্থীর মাঝেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা-মশিউর রহমান খান

চুনারুঘাট উপজেলার চা বাগানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দিতে ব্যতিক্রমধর্মী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) চুনারুঘাট উপজেলার বেগমখান চা বাগানের নাচঘরে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করে Inception: A Platform of Medical & University Tea Students। সহযোগিতায় ছিল চা শ্রমিকদের সেবক সংগঠন, চুনারুঘাট।

কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-

বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মশিউর রহমান খান ও ডাক্তার মেহবুবুর রব অনিক সহ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক।

কর্মশালায় স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুরুত্ব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, মেডিকেল ভর্তি পরীক্ষার কৌশল, নার্সিং ও আইএইচটি-তে (IHT) ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি কর্মমুখী শিক্ষা, সময় ব্যবস্থাপনা, পড়াশোনার কার্যকর কৌশল, স্কলারশিপের সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নারী শিক্ষার গুরুত্ব এবং ম্যানস্ট্রুয়াল হাইজিন বিষয়ে বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে সফল হওয়া শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উৎসাহিত করে।

প্রধান অতিথি মশিউর রহমান খান বলেন, “চা বাগানের প্রতিটি শিক্ষার্থীর মাঝেই অসীম সম্ভাবনা লুকিয়ে রয়েছে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারাও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।”

তিনি আরো বলেন, বর্তমানে চা বাগানে অনেকে ছেলে-ছেলে-মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, চা বাগানের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথকে আরও সহজ ও সুগম করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চা বাগানের প্রতিটি শিক্ষার্থীর মাঝেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা-মশিউর রহমান খান

আপডেট সময় ০৯:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬