হবিগঞ্জ ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট অংশে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি লোকাল বাসকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন কাউন্টার ও কাউন্টারবিহীন লোকাল বাসে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংক্রান্ত অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযানকালে যাত্রীরা জানান, কাউন্টারভিত্তিক বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করছে। তবে একটি কাউন্টারবিহীন লোকাল বাসে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়নি এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ওই বাসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোঃ শফিক মিয়া (পিতা: মোঃ আবদুল আলী, সাং- শ্রীমঙ্গল, মৌলভীবাজার) কে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ সময় অন্যান্য বাস ও বাসলাইন সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যাত্রীদের হয়রানি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬