হবিগঞ্জ ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাটে ৪ জুয়াড়ি আটক, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আজ (২৮ অক্টোবর) শনিবার বিকেল ৩ টায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকের নির্দেশে এসআই লিটন রায় ও এএসআই মনির হোসাইনসহ একদল পুলিশ উপজেলার দেওরগাছ গ্রামের মিজান মিয়ার ওএসবি ব্রিক ফিল্ডের একটি টিনসেড ঘরে জুয়া আস্তানায় অভিযান চালয়। এসময় চার জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের বকুল মিয়া (৪৫), আমীর মিয়া (৪৭), পিটু মিয়া (৩৫) ও চুনারুঘাট উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের রাকির মিয়া (২৫)। তাদের কাছ থেকে নগদ ২ হাজার আটশত বিশ টাকা ও জুয়ার কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

চুনারুঘাটে ৪ জুয়াড়ি আটক, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

আপডেট সময় ১২:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩