হবিগঞ্জ ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি Logo মাধবপুরে সুরমা চা বাগানে অপহৃত পর্যটক নারী ২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১ Logo হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান Logo চোলাই মদ বিক্রির দায়ে কথিত সমাজসেবক নিরঞ্জন সাহা ও তার ভাই সস্ত্রীক কারাগারে Logo চুনারুঘাটের কালিশিরিতে লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু ২৯ মার্চ Logo চুনারুঘাটে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo একতা, শিক্ষা ও উন্নয়ন ভাবনায় ঘরগাঁও গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে Logo চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরু জবাই Logo চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি

এবার নৌকায় ভোট চাইলেন বিএনপি’র ইউপি কমিটির সভাপতি খোরশেদ

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৩:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম ইউনিয়ন আওয়ামী লীগের একটি রাজনৈতিক সভায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ- ৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর একটি রাস্তা উদ্বোধন উপলক্ষে জনসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বিমান প্রতিমন্ত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তৃতা শেষ অংশে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ নিয়ে মাধবপুর উপজেলা বিএনপি ও হবিগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আদাঐর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, খোরশেদ চেয়ারম্যানের কাজটা খুবই জঘন্য করেছে। তার নিজের দুর্নীতি ঢাকতে আওয়ামী লীগের নেতাদের ওপর সওয়ার হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহজাহানকে বিষয়টা জানিয়েছি। তাকে বহিষ্কারের জন্য অনুরোধে জানিয়েছি।

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানায়, তার কাজটি দালালির মতো হয়ে গেছে। আমি সভাপতির সঙ্গে কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেব।

উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী জানান, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সবাইকেই প্রভাবিত করছে,খোরশেদ চেয়ারম্যান বিষয়টি উপলদ্ধি করেই সত্যি কথাগুলো বলেছেন এবং নৌকায় ভোট চেয়েছেন।
এক্ষেত্রে নেতার মতপ্রকাশের স্বাধীনতার বা মতপ্রকাশ করা কোনো অন্যায় নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি

এবার নৌকায় ভোট চাইলেন বিএনপি’র ইউপি কমিটির সভাপতি খোরশেদ

আপডেট সময় ০৩:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩