হবিগঞ্জ ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ Logo ইঞ্জিনিয়ার টিটন দাশের বিরুদ্ধে ভেকু বাণিজ্য ও সরকারি সম্পদ চুক্তি ছাড়া হস্তান্তরের অভিযোগ Logo ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন, চুনারুঘাটে পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ Logo চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ Logo গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo চুনারুঘাটে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৫শ’ প্যাকেট ইফতারি বিতরণ Logo চুনারুঘাট ফুটবল একাডেমির উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে ইফতার মাহফিল Logo চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • মো.এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৩৪কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫সেপ্টেম্বর ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন-মোঃ ফুয়াদ হাসান সাকিব (২৮), মোঃ রাসেল আহমেদ (২৮) ও তাদের সহযোগী জুনায়েদ মিয়া (২০)।

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁনের নির্দেশনায় সেকেন্ড অফিসার সামস্-ই তাব্রীজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

মোঃ ফুয়াদ হাসান সাকিব উপজেলা ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ মিয়ার পুত্র,রাসেল মিয়া একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মহরম আলীর পুত্র এবং জুনায়েদ মিয়া উম্মেদ আলীর পুত্র।

ফুয়াদ হাসান সাকিব ও রাসেল মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার সামস্ -ই তাব্রীজ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান,মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ওসি জানান, মাদক নির্মুলে মাধবপুর থানা পুলিশ বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩