হবিগঞ্জ ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
সাংবাদিক এরশাদ আলী সংবাদ প্রকাশের পর

মাধবপুরের গৃহহীন বিধবা জবেদা শীঘ্রই ঘর পাবেন, ইউএনও মনজুর আহসান

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ২২ বছর যাবত অন্যের বাড়ীতে আশ্রিত থাকা ভূমি ও গৃহহীন জবেদা খাতুনের পাশে দাঁড়িয়েছেন মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহ্সান।

ফেসবুক লাইভ এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াই জবেদা খাতুনের অসহায়ত্ব নিয়ে মর্মভেদী ঘটনার কথা জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে ইউএনও আজ বুধবার (৩০ আগস্ট) জবেদা খাতুনকে নিজ কার্যালয়ে ডেকে আনেন।

তিনি জবেদার জীবনের কষ্টের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জবেদাকে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।

তিনি তাৎক্ষণিকভাবে জবেদাকে বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেন।পরবর্তীতে সুবিধামতো সময়ে জবেদা খাতুনকে সারকারী আশ্রায়ণ প্রকল্পে আবাসনের সুবিধা প্রদান কিংবা খাস জমিতে ঘর নির্মান করে মাথা গোঁজার ঠাই করে দেওয়ার প্রতিশ্রতি দেন।

ইউএনও বলেন,’বিষয়টি খুবই দুঃখজনক।এই মহিলাকে দেখলে যে কেউই তার দুঃখে দুঃখী হবে।’ তিনি এ বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক,দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃএরশাদ আলী,দৈনিক দেশরুপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী।

উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী ইউএনও’র মানবিকতার ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত সাড়া দিয়ে জবেদার পাশে দাঁড়ানোর জন্য ইউএনওকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের হতদরিদ্র বিধবা জবেদা খাতুন নিজের জমিজমা ও ঘর না থাকায় গত ২০/২২ বছর ধরে অন্যের বাড়িতে আশ্রিত থেকে কায়ক্লেশে খেয়ে না খেয়ে একমাত্র প্রতিবন্ধী ছেলে নিয়ে দিনযাপন করছেন।

এ বিষয়টি গত মঙ্গলবার রাতে সাংবাদিক এরশাদ আলী, জালাল উদ্দিন লস্কর ও নাহিদ মিয়া ফেসবুক লাইভে তুলে ধরেন।

পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। এই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান সাংবাদিকদের মাধ্যমে জবেদা খাতুনকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

সাংবাদিক এরশাদ আলী সংবাদ প্রকাশের পর

মাধবপুরের গৃহহীন বিধবা জবেদা শীঘ্রই ঘর পাবেন, ইউএনও মনজুর আহসান

আপডেট সময় ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩