হবিগঞ্জ ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিক দিল গলায় ফাঁস

বরিশাল নগরীতে প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিক শ্রীরূপ সিকদার (৩৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডসংলগ্ন নুরজাহান মঞ্জিলের ৫ তলায় এ ঘটনা ঘটে। শ্রীরূপ এ বাসায় ভাড়া থাকতেন।

নিহত শ্রীরূপ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। তিনি দপদপিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহত শ্রীরূপের বন্ধু দীপংকর মিস্ত্রি বলেন, সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত নম্বর থেকে আমার স্ত্রীর কাছে একটি মেয়ে কল করেন।

মেয়েটি তার পরিচয় না দিয়ে আমার স্ত্রীকে জানান, ‘শ্রীরূপ ইমোতে তাকে (মেয়েকে) ভিডিওকলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।

‘ বিষয়টি তাৎক্ষণিক আমার স্ত্রী আমাকে জানালে ঘটনাস্থলে ছুটে যাই। তার পর দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে জানাই। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ শ্রীরূপের রুমের দরজা ভেঙে প্রবেশ করে।

তখন শ্রীরূপকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। লাশ উদ্ধারকারী বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মাইনুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসার ভেতর থেকে দরজা আটকানো থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করি।

তখন ফ্যানের সঙ্গে ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। প্রেমঘটিত কারণে এ তরুণ আত্মহত্যা করেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিক দিল গলায় ফাঁস

আপডেট সময় ১১:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩