হবিগঞ্জ ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন Logo চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ Logo চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা Logo ৩০ শিশুকে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন

শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী’র চোখে গুরুতর জখম

হবিগঞ্জের মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে এক স্কুল শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হয়েছে। আহত শিক্ষার্থীর নাম মেহেদি হাসান (৪)।

সে চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানিয়েছেন,আগামীকাল ওই ক্লাসটারের সহকারী শিক্ষা অফিসারকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার খোঁজখবর নেবেন।

জানা যায়,আজ বুধবার (১৬ আগস্ট) বিদ্যালয় চলাকালীন সময়ে বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা বেগম দুষ্টুমি করার অভিযোগে শ্রেণীকক্ষে অবস্থানরত মেহেদি হাসানকে লক্ষ্য করে সজোরে তার হাতে থাকা বাঁশের বেত ছুড়ে মারেন।

এটি মেহেদি হাসানের ডান চোখে গিয়ে আঘাত করে।এতে মেহেদি হাসানের চোখ রক্তাক্ত জখম হয়। বর্তমানে মেহেদি হাসান ঢাকাস্থ আগারগাও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পিতা মোতালিব মিয়া জানিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মোতালিব মিয়া জানান,মেহেদি হাসানের চোখের অবস্থা ভালো নয়।বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তিনি শিক্ষক মোর্শেদার এমন অমানবিক আচরণের বিচার দাবি করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোর্শেদা বেগমের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, ‘অভিযোগ পেয়েছি।ঘটনা সম্পর্কে জানতে আগামীকাল আমি নিজে বিদ্যালয়ে যাবো।’

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান,
‘বিষয়টি খুবই দুঃখজনক।শিক্ষা অফিসারকে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দিয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী’র চোখে গুরুতর জখম

আপডেট সময় ১১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩