হবিগঞ্জ ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সানের নেতৃত্বে উপজেলা পরিষদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক জ্ঞাপন ও দোয়া ফাতেহা পাঠ পূর্বক মোনাজাত করা হয়।

উপজেলা প্রশাসন, মাধবপুর থানা পুলিশ ও মাধবপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ সভায় অংশগ্রহণ করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব, সহকারী পুলিশ সুপার (মাধবপুর- সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, খাদ্য নিয়ন্ত্রক সাহানা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সুজন রায়,নাহিদ মিয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপ্রেরণা ও শক্তি হিসেবে মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ভুমিকা ছিল অনেক বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশদ আলোচনা করেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে গরীব ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩