হবিগঞ্জ ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটে শ্বশুরকে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে ৮ঘন্টার মধ্যে জামাতা গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে মেয়ের জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নুর আলম (৪৯) হত্যার ঘটনায় প্রধান আসামি জামাতা সেলিমকে (৩০) কে ৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের পাহাড়ি এলাকার ডেউয়াতলি গ্রামের মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম ইউনিয়নের উত্তর কালিনগর এলাকার আবু মিয়ার ছেলে।

টানা পাঁচ ঘণ্টার অভিযানে হত্যাকাণ্ডের আট ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।

চুনারুঘাট থানার অফিসার (ওসি) রাশেদুল হক জানান, হত্যারকান্ডের পর থেকেই আমাদের অভিযান শুরু হয়। আমরা ৮ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, সেলিম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তার তথ্য অনুযায়ী, হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে নুর আলমের মেয়ে লিজু বেগমকে বিয়ে করে সেলিম। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।

এর জেরে গত ২ জুলাই স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রীকে মারধর করে। পরে লিজু চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেন।

আরও জানা গেছে, জামাতার অনুপস্থিতিতে নুর আলম তার পরিবারের লোকজনকে গালাগাল ও ভয়ভীতি দেখান। বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে সেলিম বাড়িতে ফিরে সন্ধ্যার পর শ্বশুরবাড়ি যায়।

সেখানে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে কথা কাটাকটি হয়। পরে হাতাহাতির একপর্যায়ে সেলিম ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরের বুকে ও মুখে আঘাত ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর জামাই পালিয়ে যায়।

এরপর পুলিশের বিভিন্ন ইউনিট তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। ৫ ঘণ্টার অভিযানে নিজ গ্রামের পাহাড়ি এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটে শ্বশুরকে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে ৮ঘন্টার মধ্যে জামাতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩