হবিগঞ্জ ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

জেনে নিন ইংরেজিতে দক্ষতা বাড়াতে যে কাজগুলো করবেন

  • আলোকিত ডেস্কঃ
  • আপডেট সময় ১১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বর্তমানে মানুষ অনেক সচেতন। তারা যেমন-তেমন একটা কিছু হলেই হলো- এই জায়গা থেকে সরে আসতে শুরু করেছেন। সবকিছু সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করাটাই মানুষ বেশি পছন্দ করে। এটি যেকোনো ক্ষেত্রেই সত্যি। যেমন ধরুন, আপনি যদি ভালো ইংরেজি জানেন, তবে আপনার জন্য একটি ভালো ক্যারিয়ার গড়া কেবল সময়ের ব্যাপার। আপনার সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করার দক্ষতা অন্যদের থেকে আপনাকে সহজেই আলাদা করবে।

এদিকে ইংরেজির নাম শুনলেই অজানা ভীতি কাজ করে অনেকের মধ্যে। কেন এই ভীতি, তার উৎস আমাদের অজানা। ইংরেজি বাংলার মতোই আরেকটি ভাষা। মন দিয়ে শিখলে খুব একটা কঠিনও নয়। প্রয়োজন হয় শুধু চর্চার। এই চর্চার অভাবেই ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারছেন না অনেকেই। আজ চলুন জেনে নেওয়া যাক এই ভাষায় দক্ষ হয়ে ওঠার সহজ কিছু উপায়-

ভিডিও রেকর্ড করুন

যেকোনো একটি বিষয় নির্বাচন করুন এবং আপনার নোটবুকে সেই বিষয় সম্পর্কে লিখুন। তারপর আপনি যা লিখেছেন তা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করুন। রেকর্ড করা হয়ে গেলে তা শুনুন এবং আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন। প্রতিদিন এভাবে করুন। এভাবে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এবং এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। কারণ এই চর্চার মাধ্যমে নিখুঁতভাবে ইংরেজি ভাষা রপ্ত করা সম্ভব।

বলার আগে ভাবুন

না বুঝেই কোনো কথা বলবেন না। প্রথমে থেমে মনে মনে ভাবুন এবং তারপর কথা বলুন। এটি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে দেবে। আপনি যখন বলার আগে চিন্তা করবেন তখন মনে মনে কথাগুলো গুছিয়ে নিতে পারবেন। কী বললে ভুল হবে এবং কী বললে ঠিক, তা সহজেই অনুধাবন করতে পারবেন। তাই বলার আগে চিন্তা করে তারপর বলুন।

ইংরেজি সংবাদপত্র পড়া শুরু করুন

বিশ্বাস করুন, যদি আপনি ধারাবাহিকভাবে ইংরেজি সংবাদপত্র পড়েন তবে এটি আপনার জন্য ১০০% কাজ করবে। এক মাসের মধ্যে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন। শুরুতে কিছুটা পানসে মনে হতে পারে, কিছুই বুঝতে পারছেন না এমন মনে হতে পারে, তবে পড়তে শুরু করার কিছুদিন পরই পড়ার আনন্দ বুঝতে পারবেন। নতুন নতুন শব্দ তো শিখবেনই, ইংরেজি ভাষার নানা ব্যবহারও আয়ত্ব করতে পারবেন।

আয়নার সামনে অনুশীলন করুন

বেশিরভাগ মানুষই নিজেকে এড়িয়ে চলে, নিজের মুখোমুখি হতে ভয় পায়। এ ধরনের মানুষের ক্যামেরাভীতিও থাকে। তাই আত্মবিশ্বাস বাড়াতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনি কীভাবে উচ্চারণ করছেন, আপনার অঙ্গভঙ্গি, হাসি ও শারীরিক ভাষাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে শিখুন। শুদ্ধভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারা অন্যতম যোগ্যতা। এটি রপ্ত করার চেষ্টা করুন।

পড়ুন, পড়ুন এবং পড়ুন

প্রচুর ইংরেজি বই পড়ুন। বইয়ে থাকা শব্দগুলো নদীর মতো প্রবাহিত হবে। এটি সহজ কাজ নয়, তাই গল্পের বই দিয়ে পড়া শুরু করুন। কারণ এটি আপনার পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে। প্রথম মাসে শুধু ছোট ইংরেজি গল্প পড়ুন। শুধুমাত্র পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য এমনটা করুন। এরপর উপন্যাস, নন-ফিকশন এবং আরও অনেক কিছু পড়তে থাকুন। পড়ার জগৎ থেকে আপনার ভাবনার জগৎও তৈরি হবে।

ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ১ ঘণ্টা সময় দিতে হবে। একটি ভিডিও লেখা এবং রেকর্ড করতে ১৫ মিনিট, সংবাদপত্র পড়তে ১৫ মিনিট, একটি ছোট গল্প পড়তে ১৫ মিনিট এবং আয়নার সামনে অনুশীলন করতে ১৫ মিনিট। আপনি যদি পরিবর্তন করতে চান তবে অবশ্যই কমফোর্ট জোনের বাইরে কিছু করতে হবে। সুতরাং, সমস্ত অলসতা ঝেড়ে আজ থেকে শুরু করুন!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

জেনে নিন ইংরেজিতে দক্ষতা বাড়াতে যে কাজগুলো করবেন

আপডেট সময় ১১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩