হবিগঞ্জ ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর

চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বছরের আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৩টি ইউনিয়নের ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে চুনারুঘাট উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। বাকী সকল ইউনিয়নেই পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রুমন ফরাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার মোঃ সজীব হোসেন।

এসময় অতিথিগণ ৩টি ইউনিয়ন পরিষদের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ তুলে দেন। আউশ প্রণোদনা কার্যক্রম এর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর

আপডেট সময় ১২:৩১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩