হবিগঞ্জ ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

মাধবপুরে এক স্কুলে একজনও মুসলিম শিক্ষক নেই, পাঠদানে বঞ্চিত শিক্ষার্থীরা

মাধবপুর পৌর শহরে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজনও মুসলিম শিক্ষক নাই। ফলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের ইসলাম ধর্ম বিষয়টির শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে।

একজন মুসলিম শিক্ষক পদায়নের জন্য অভিভাবকেরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে একজন মুসলিম শিক্ষক চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ অর্পিতা সরকার নামের আরেকজন হিন্দু শিক্ষককে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। গত ২৪ জানুয়ারী তিনি যোগদান করেছেন।
মাধবপুর পৌর এলাকার নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ২২৮ জন শিক্ষার্থী রয়েছে।২২৮ শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন মুসলিম।বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ সব শিক্ষক হিন্দু হওয়ায় মুসলিম শিক্ষার্থীদের ইসলাম ধর্ম বিষয়টি ঠিকমতো পাঠদান করা যাচ্ছে না। এলাকাবাসি কমপক্ষে একজন মুসলিম শিক্ষক নিয়োগের দাবি করে আসছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল জানান উপজেলা শিক্ষা অফিসারের কাছে একজন মুসলিম শিক্ষক চেয়ে আবেদন করেছি। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক নাহিদ মিয়া দ্রুত বিদ্যালয়টিতে অন্তত একজন মুসলিম শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মওলার সাথে কথা বললে তিনি এ ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

মাধবপুরে এক স্কুলে একজনও মুসলিম শিক্ষক নেই, পাঠদানে বঞ্চিত শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩