হবিগঞ্জ ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

বানিয়াচং উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে বাবা-মেয়ে সহ তিনজন আহত হয়েছেন। আজ (২২ মে) রবিবার দুপুর আড়াইটায় উপজেলার শরীফখানী গ্রামের আইয়ূব সর্দার ও নেহার বেগমের পরিবারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষে উভয় পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, আইয়ূব সর্দার(৭৫) ও তার মেয়ে মান্না সর্দার(২৮) ও অপর পক্ষের আহত নেহার বেগম(৬৭)। গুরুতর আহত মান্না সর্দার কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইয়ূব সর্দার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নেহার বেগম ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী জানান, বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামের আইয়ূব সর্দারের স্বামী পরিত্যাক্ত বোন এক ছেলে ও এক মেয়ে নিয়ে অনেক বছর যাবৎ ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভাইয়ের বাড়িতে থাকায় প্রায় সময়ই বিভিন্ন বিষয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। আর এসব বিরোধ কে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার থানায় অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে আইয়ূব সর্দারের ছেলে পাবেল সর্দার বলেন, আমার ফুফাতো ভাই ফয়েজ কে আমি দু‘লক্ষ টাকা কর্জ দিয়েছিলাম। সেই টাকা চাইলেই সে বিভিন্ন অজুহাতে আমাদের পরিবারের সাথে ঝগড়া ও মারামারিতে লিপ্ত হয়। এ নিয়ে উল্টো সে আবার আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ায় একের পর এক অভিযোগ ও মামলা দায়ের করে। গতকাল ও মামলার কাজে আমি হবিগঞ্জ ছিলাম এ সুযোগে ফয়েজের নেতৃত্বে অর্ক,শিফন আক্তার সহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমার বসত ঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে।বাধা দেওয়ায় আমার বৃদ্ধ পিতা ও বোন কে কুপিয়ে জহম করেছে। আমি এর বিচার চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

আপডেট সময় ১২:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২