হবিগঞ্জ ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে Logo চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরু জবাই Logo চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি Logo চুনারুঘাটে শেকড় সামাজিক সংগঠনের ইফতার মাহফিল Logo চুনারুঘাট প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজকর্মী এখলাছুর রহমান Logo সুধিজনদের সম্মানে বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানীর উদ্যোগে ইফতার মাহফিল Logo আলোকিত হবিগঞ্জ ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রমজান তালুকদার Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ

মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে কুপিয়ে রক্তাক্ত

মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এক যুবতীকে ছুরিকাঘাত করে স্তন কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে দুই যুবকের বিরুদ্ধে। গত ১৭ এপ্রিল রোববার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বপ্না (১৯) ওই গ্রামের দিন মজুর বিল্লাল মিয়ার মেয়ে। জানাযায়, মানিকপুর গ্রামের মারুফ মিয়ার বখাটে ছেলে সুমন (২২) প্রায় সময়ই স্বপ্নাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু স্বপ্না প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। ১৭ এপ্রিল রোববার রাতে পাশ্ববর্তী ঘরে থাকা স্বপ্নার ফুফু হামীদা বেগম প্রতিদিনের মত সেহরী খাওয়ার জন্য স্বপ্নাকে ডেকে দেয়। এসময় স্বপ্না ঘুম থেকে উঠে টিউবওয়েলে মুখ ধুতে গেলে আগে থেকেই উৎপেতে থাকা সুমন ও তার বন্ধু নাইম স্বপ্নাকে মুখে চেপে ধরে ধারালো ছুরি দিয়ে স্বপ্নার দুই স্তনসহ শরীলের বিভিন্ন স্থানে আঘাত করে। বাম হাতের কব্জি কাটার চেষ্টা করলে স্বপ্নার আত্মচিৎকারে স্বপ্নার বাবা ও আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে সুমন ও নাইম পালিয়ে যায়। এসময় স্বপ্নাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় স্বপ্নার বাবা দুই বখাটে যুবককে অভিযুক্ত করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে

মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে কুপিয়ে রক্তাক্ত

আপডেট সময় ০৯:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২