হবিগঞ্জ ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

চুনারুঘাটে ১৪৪ ধারা অমান্য করে দোকান দখলের চেষ্টা

চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারে আদালতের জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইকবাল হোসেন নামের এক নাবালকের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ১৬ এপ্রিল জোরপূর্বক নির্মাণ শ্রমিক দের কে নিয়ে বিরোধীয় ভূমিতে দোকান নির্মাণ কাজ চালান অভিযুক্ত কামাল উদ্দিন, আরজু মিয়া গং রা। মামলা সুত্রে জানা যায়, ইকবাল হোসেন নামে ওই নাবালক চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত হাজী আবুল হাসানের পুত্র। আবুল হোসেন মৃত্যুর আগে তার নাবালক পুত্র ইকবাল হোসেনের নামে রঘুরামপুর মৌজায় একটি স্থানে ৩ দাগে ১৯ শতক ও আরেকটি স্থানে বিভিন্ন দাগে ৩ শত ৩৮ শতক জমি হেবা করে দেন। এরমধ্যে উনিশ শতক জমি দুর্গাপুর বাজারে অবস্থিত। নাবালকের নামে থাকা মুল্যবান ওই জমিটি গায়ের জোরে হাতিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছেন ইকবাল হোসেন এর নিকট আত্মীয় কামাল উদ্দিন, আরজু মিয়া, মানিক মিয়া, রায়হান মিয়া, রাজা মিয়া ও আব্দুল জলিল। এ অবস্থায় নাবালক ইকবাল হোসেনের মা মোছাঃ মিনারা খাতুন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন বাদীর আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আদালতের নির্দেশ ব্যতীত ওই ভূমিতে বিবাদীগন কোন রকম পরিবর্তন, নির্মাণ, খনন কাজ সহ প্রবেশ করতে পারবেন না বলে আদালতের আদেশের প্রেক্ষিতে চুনারুঘাট থানার এএসআই উত্তম কুমার গোপ ৮ এপ্রিল ১৪৪ ধারায় নোটিশ প্রদান করেন। কিন্তু ১৬ এপ্রিল হঠাৎই বিবাদীরা নির্মাণশ্রমিকদের কে নিয়ে ওই জায়গায় নির্মাণ কাজ চালানোর জন্য খনন করা শুরু করেন বলে অভিযোগ করেন বাদী মিনারা খাতুন। এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত রয়েছি এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে ১৪৪ ধারা অমান্য করে দোকান দখলের চেষ্টা

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২