হবিগঞ্জ ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

হবিগঞ্জে ৫৮ কনেস্টেবল পদে ২ হাজার প্রার্থী দিচ্ছে পরিক্ষা

হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী। নিয়োগ পেতে অবৈধ প্রক্রিয়ায় প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরি প্রত্যাশীদের সতর্ক করেছে জেলা পুলিশ।

জানা গেছে, এ বছরের শুরুর দিকে হবিগঞ্জে ৫৮ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সকাল ৮টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে আবেদনকারীদের শারীরিক মাপ, সহনীলতা ও কাগজপত্র যাচাই করা হবে। আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় একই স্থানে লিখিত পরীক্ষা এবং ২০ এপ্রিল সেখানে নেওয়া হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

পরে কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি বলেন, গত বছরের শেষের দিকে হবিগঞ্জে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ ৪৪ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় আবেদন করেছিলেন ১ হাজার ৭৬০ তরুণ-তরুণী।

পুনরায় আরও ৫৮ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আগের নিয়োগটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। চলতি নিয়োগেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে। কেউ কোনো প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ হলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জে ৫৮ কনেস্টেবল পদে ২ হাজার প্রার্থী দিচ্ছে পরিক্ষা

আপডেট সময় ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২