হবিগঞ্জ ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত Logo হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক Logo চুনারুঘাটে সমতা ফাউন্ডেশনের উদ্যোগে ফরম ও পাশবই বিতরণ Logo চুনারুঘাটে রাহী ট্রেডার্সের বিরুদ্ধে সরকারি কোষাগারে টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৫ ট্রাক জব্দ Logo চুনারুঘাটে ঘন ঘন ইউএনও বদলি: সেবায় ভোগান্তিতে উপজেলাবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় Logo চুনারুঘাটে সালাম স্টীল গ্রুপ ও একে করপোরেশনের উদ্যোগে নির্মাণ শিল্পীদের মিলন মেলা Logo চুনারুঘাটে ঝড়ের মৌসুমে বিদ্যুৎ দুর্ঘটনা রোধে সতর্কতা জারি, জরুরি নম্বর প্রকাশ করল বিদ্যুৎ বিভাগ Logo চুনারুঘাটে সম্পত্তির জেরে মাকে পিটিয়ে আহত, বোনের হাত ভাঙল ছোট ভাই

৩দিন ব্যাপী মুজিববর্ষ প্রথম গলফ টুর্নামেন্ট সমাপ্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

তিন দিনব্যপী মুজিববর্ষ ১ম সাইফ পাওয়ারটেক কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় এবার ৫৬ জন বিদেশী গলফারও অংশ নিয়েছিলেন। জুনিয়র বিভাগে আইমান ফাবিয়ান, নারী বিভাগে শায়লা আহসান, সিনিয়র বিভাগে কর্নেল ইকবাল (অব.), সুপার সিনিয়র বিভাগে ড. এম এস কবীর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ৩৫৮ জন গলফার নিয়ে আজ (৫মার্চ) টুর্নামেন্ট সমাপ্ত হয়।

সাভার গলফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়নে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, এছাড়া সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার নিগার সুলতানা, সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ ও ক্লাবের সদস্য সচিবসহ অন্যরাও ছিলেন।

অনুষ্ঠানে সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল শাহীনুল হক বলেন, ‘সাইফ পাওয়ার গ্রুপ দেশের একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের ফুটবল, সাঁতার, দাবাসহ গলফেও অবদান রেখে যাচ্ছেন। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার সাইফ পাওয়ার গ্রুপকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও তারা এই টুর্নামেন্টের সঙ্গে থাকবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আনন্দিত। টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছেন এবং অংশ নিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অভিবাদন। ভবিষ্যতেও আমরা এই টুর্নামেন্টের সঙ্গে থাকব।’ তিনি আরো বলেন, ‘আমরা শুধু গলফে নয়; ফুটবল, সাঁতার, দাবাসহ আরো অনেক খেলাতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি। তৃণমূলে কাজ করছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলাবিমুখ না হয়ে পড়ে। করোনার কঠিন সময়ে আমরা বসে ছিলাম না। বন্দরে আমাদের কাজ অব্যাহত রেখে দেশের অর্থনীতিকে সচল রেখেছি। সাইফ পাওয়ারটেক প্রথম কোম্পানী যারা সমুদ্র পথে (আবুধাবি পোর্ট থেকে নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি বাংলাদেশে) দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তাদের ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে দেশের পতাকার মান উঁচু থেকে আরো উঁচুতে নিয়ে গেছে।’

টুর্নামেন্ট ৩ মার্চ শুরু হলেও আজ সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়। এরপর বিকেলে পুরস্কার প্রদানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেখানে পারফর্ম করেন দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা শুভ্র দেব। র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সূত্র: ঢাকা পোস্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

৩দিন ব্যাপী মুজিববর্ষ প্রথম গলফ টুর্নামেন্ট সমাপ্ত

আপডেট সময় ১২:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২