হবিগঞ্জ ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

কাজী হাবিবুল আউয়াল নতুন সিইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে সিইসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের ত্রয়োদশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন। তারা হলেন বেগম রাশিদা সুলতানা, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান, বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাে. আলমগীর, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)।

শনিবার নতুন সিইসি ও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন সিইসি হাবিবুল আউয়ালের বর্তমান বয়স ৬৬ বছর। তার পৈত্রিক ভিটা চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপে। কিন্তু বাবার চাকরি সূত্রে তার জন্ম কুমিল্লায়। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছেন।

স্ত্রীর নাম সাহানা আক্তার খানম।হাবিবুল আউয়ালের বাবার নাম কাজী আবদুল আউয়াল, তিনি কারা বিভাগের কর্মকর্তা ছিলেন। ১৯৭৫ সালের নভেম্বরে জেলখানায় জাতীয় চার নেতা হত্যা মামলার বাদী ছিলেন তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) আবদুল আউয়াল।১৯৭২ সালে খুলনার সেন্ট জোসেফ’স হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন হাবিবুল আউয়াল।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।তিনি বিসিএস ১৯৮১ ব্যাচে সরকারি চাকরি শুরু করেন মুনসেফ (সহকারী জজ) হিসেবে। ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০০ সালের ডিসেম্বরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হন তিনি।   অতিরিক্ত সচিব হন ২০০৪ সালে।
আর ২০০৭ সালে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হন। সচিব হওয়ার পর ২০০৯ সালে ১৭ ডিসেম্বর পর্যন্ত আইন মন্ত্রণালয়ে ছিলেন তিনি।   এরপর ২০১০ সালে এপ্রিলে ধর্ম সচিব হন হাবিবুল আউয়াল। পরে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হন। ২০১৪ সালে সেখান থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হন তিনি। ওই বছরই পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন  হাবিবুল আউয়াল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবেই ২০১৭ সালে অবসরে যান তিনি। আত্মজীবনীমূলক একাধিক গ্রন্থ রয়েছে হাবিবুল আউয়ালের।সূত্রঃ বিডি প্রতিদিন
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

কাজী হাবিবুল আউয়াল নতুন সিইসি

আপডেট সময় ০৯:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২