হবিগঞ্জ ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা
নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি

চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামে প্রবাসী পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে ভাঙচুর, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ছায়েদ আলী (৪৫), মোছা. জাসমিন আক্তার (২৭) ও মোছা. রুকেয়া আক্তার (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিশিরী গ্রামের বাসিন্দা ইয়াকুত আলীর ছেলেরা জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। বাড়িতে বৃদ্ধ ইয়াকুত আলী ও তাঁর স্ত্রী বসবাস করেন। অভিযোগ রয়েছে, প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।

ইয়াকুত আলী দলিলমূলে মালিকানাধীন জমিতে চলাচলের জন্য রাস্তা তৈরি করলে প্রতিপক্ষ ছায়েদ আলী ও তাঁর লোকজন ওই রাস্তা দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে আদালতে ১৪৪ ধারায় মামলা এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত ২৭ মার্চ রাতে এবং ৪ এপ্রিল দুপুরে আসামিরা ইয়াকুত আলীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেন। এ সময় রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি আইনি প্রতিকার চায়। পুলিশ তদন্ত করে দণ্ডবিধির ৫০৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নন-এফআইআর মামলা রুজু করে।

চুনারুঘাট থানার পুলিশ জানায়, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়াও চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ৫জন কে বিভিন্ন মামলায় গ্রেফতার করে । পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি

চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬