চুনারুঘাটের গাতাবলা আর-রাফী দারুসসুন্নাহ হাফিজিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর-২০২৬ সম্পন্ন হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) দেশের অন্যতম পর্যটন এলাকা ও ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় ও পর্যটনকেন্দ্রে দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।

শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৃতি, পরিবেশ ও স্থানীয় ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পায়।
আয়োজকেরা জানান, শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বাস্তবধর্মী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
দিনব্যাপী শিক্ষা সফর শেষে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। শিক্ষা, আনন্দ ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে এবারের শিক্ষা সফরটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
মো. মিজানুর রহমান: 










