হবিগঞ্জ ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন Logo চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি Logo চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাজারের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ফুল মিয়া (১০৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে দেলোয়ার হোসেন রতন (১০১) ভোট এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম (৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সহ অনেকেই ।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন মাষ্টার ফজলুল হক তারফদার আবিদ।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গাজিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ব্যবসায়ীরা অভিনন্দন জানান।

নবনির্বাচিত কমিটির নেতারা গাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬