হবিগঞ্জ ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন

  • রমজান তালুকদার :
  • আপডেট সময় ১১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের ঐতিহ্যবাহী হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন।

নাসির উদ্দিন চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের কনিষ্ঠ ছেলে এবং চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসুর ছোট ভাই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নবনির্বাচিত কমিটি কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আলা উদ্দিন, ডিসিপি হাই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক নাবিউর রহমান, হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন

আপডেট সময় ১১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬