হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতছড়ি চা বাগান এলাকার উপেন্দ্র তাতীর ছেলে জিতেন তাতী, হিমালিয়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে আহাদ মিয়া এবং চন্দনা এলাকার হাজী মহিব উল্লার ছেলে মো. আব্দুল হক।
পুলিশ জানায়, জিতেন তাতীর বিরুদ্ধে জিআর পরোয়ানা এবং আহাদ মিয়া ও মো. আব্দুল হকের বিরুদ্ধে সিআর পরোয়ানা ছিল। অভিযানে তাদের গ্রেপ্তারের পর বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 



















