হবিগঞ্জ ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
জেলা প্রকাশকের নিকট অভিযোগ দায়ের

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় নদীর দুই পাড়ের বাড়িঘর, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে নদীর পাড় ভেঙে বন্যার আশঙ্কাও করছেন তাঁরা।

এ ঘটনায় এলাকার শতাধিক বাসিন্দার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। অভিযোগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দিলেও প্রশাসনের নাম ভাঙিয়ে দিন-রাত বালু উত্তোলন চালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিনের বিকট শব্দে আশপাশের পরিবেশ ও জনজীবন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বাড়িঘর, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীর পানি বৃদ্ধি পেলে যেকোনো সময় নদীর পাড় ভেঙে বন্যা দেখা দিতে পারে। এতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

জেলা প্রকাশকের নিকট অভিযোগ দায়ের

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬