হবিগঞ্জ ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ চত্বর থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অন্য দুজন হলেন—হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মির্জা সুমন ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্রছাত্রী’র ব্যানারে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিকেল থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের কোর্ট মসজিদ চত্বরে জড়ো হতে শুরু করেন।

একপর্যায়ে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসান, মির্জা সুমন ও রাকিবকে আটক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনজনকে আটক করা হয়েছে।

তবে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

আপডেট সময় ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬