হবিগঞ্জ ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

জুলাই-আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় জুলাই-আগস্টের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

পরে সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১১টায় প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে শুরু হয় ‘জুলাই গণঅভ্যুত্থান র‍্যালি’। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ব্যবস্থাপনায় উপাচার্যের বাণী প্রচার করা হয়। এরপর সকাল সোয়া ১১টায় প্রশাসনিক ভবন-২ (টিআর প্যালেস)-এ বিশেষ আলোচনা সভা ও জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় জুলাই আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ রিপন শিলের বড় বোন সম্পা রাণী শিলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে নবীন এ বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য অধ্যায়। তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, যুগোপযোগী শিক্ষা ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

আপডেট সময় ০২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬