হবিগঞ্জ ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা

  • কামরুল হাসান :
  • আপডেট সময় ০৫:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি, লেবার পার্টির নেতা ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সদস্য শামীম আহমেদ, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলিছু রহমান, সাংবাদিক মহিবুর রহমান ও তোফায়েল আহমেদ মনিরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মোহাম্মদ আব্দুল আহাদ সুমন দেশের সীমানা পেরিয়ে ইংল্যান্ডের মাটিতে স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তারা তার এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তিনি সিটি মেয়র, সংসদ সদস্য কিংবা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও অধিষ্ঠিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল আহাদ সুমনের কর্মজীবন, সামাজিক কর্মকাণ্ড এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে তার অবদানের কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা

আপডেট সময় ০৫:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬