হবিগঞ্জ ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চোলাই মদ বিক্রির দায়ে কথিত সমাজসেবক নিরঞ্জন সাহা ও তার ভাই সস্ত্রীক কারাগারে

সুনামগঞ্জের দিরাইয়ে চোলাই মদ বিক্রির অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলার কথিত সমাজসেবক ও শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা (নিরু), তার স্ত্রী লিপি রাণী সাহা এবং তার ভাই নিখিল সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সম্প্রতি সুনামগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আকবর হোসাইনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের এক আইনজীবী জানান, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আনা অভিযোগ গুরুতর হওয়ায় আদালত তাদের জামিন আবেদন নাকচ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর দিরাই থানার এসআই নিউটন মৃধা দিরাই পৌরসভার হারানপুর এলাকায় নিরঞ্জন সাহার মদের দোকানে অভিযান চালান। এ সময় দোকান থেকে প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যদিও কেরু অ্যান্ড কোম্পানির দেশীয় মদ বিক্রির লাইসেন্স ছিল, তবে সেই লাইসেন্সের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানকালে দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিরঞ্জন সাহা, তার স্ত্রী লিপি রাণী সাহা, ভাই নিখিল সাহা এবং আটক দুই কর্মচারীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ১/২৬)।

মামলার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ১৫ মার্চ তারা সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, নিরঞ্জন সাহার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায়। তিনি দিরাইয়ে মদের ব্যবসা পরিচালনা করলেও বাহুবলে বিভিন্ন দান-অনুদানের মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়া তিনি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নিরঞ্জন সাহা ও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চোলাই মদ বিক্রির দায়ে কথিত সমাজসেবক নিরঞ্জন সাহা ও তার ভাই সস্ত্রীক কারাগারে

আপডেট সময় ০২:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬