হবিগঞ্জ ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
মোবাইল কোর্টে ১১ যানবাহনকে ১৬ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে সিএনজি শ্রমিক ও পৌর কর্মীদের মধ্যে উত্তেজনা, ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে পৌর প্রশাসনের অভিযানকে কেন্দ্র করে সিএনজি শ্রমিক ও পৌরসভার কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, যানজট নিরসনে পৌর প্রশাসনের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী বাজার এলাকায় অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

আজ বৃহস্পতিবার (১১জুন) বিকেল ৫টার দিকে বাজারে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পৌরসভার কর্মীরা যত্রতত্র দাঁড় করিয়ে রাখা সিএনজি ও অটোচার্জার টমটম সরাতে গেলে কিছু শ্রমিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাজার এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি পরিস্থিতি শান্ত করেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

পরে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউএনও গালিব চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট বাজার এলাকায় সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ পার্কিং ও ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৫টি অটোচার্জার টমটমকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং ৬টি সিএনজিচালিত অটোরিকশাকে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ১১টি যানবাহনের বিরুদ্ধে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, “চুনারুঘাট বাজারে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বাজার এলাকায় স্থায়ীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

মোবাইল কোর্টে ১১ যানবাহনকে ১৬ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে সিএনজি শ্রমিক ও পৌর কর্মীদের মধ্যে উত্তেজনা, ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট সময় ১০:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬