হবিগঞ্জ ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

চুনারুঘাটের রাণীগাঁও কে সাঁজাতে যুবকেদের কৃষ্ণচূড়া প্রকল্পের সূচনা

চুনারুঘাট উপজেলার রাণীগাঁও-গাজীগঞ্জ সড়কে কৃষ্ণচূড়া বাগান গড়ছে একদল যুব সমাজ। এ মহৎ কাজে প্রবাসী ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে প্রকল্পের সূচনা শুরু করা হয়েছে। 

সৌন্দর্যের নতুন অধ্যায় রচনা করতে রাণীগাঁও ইউনিয়নের যুব সমাজ একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। রাণীগাঁও টু গাজীগঞ্জ সড়কে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে কৃষ্ণচূড়া ফুলগাছ রোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১৭ মে) এই বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রকল্পটির মূল উদ্যোক্তা রাণীগাঁও ইউনিয়নের ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত কিছু প্রবাসী, যাঁরা স্থানীয় কিশোর ও যুবক সংগঠকদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছেন। ঈদুল আযহার পূর্বেই কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

উল্লেখযোগ্য যে, এই উদ্যোগ শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়তা করবে না, বরং ভবিষ্যতে একটি সৌন্দর্যবর্ধন প্রকল্প হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে এক সংগঠক বলেন, “আমরা চাই গ্রামের প্রধান সড়কটি একদিন কৃষ্ণচূড়ার রক্তিম ছায়ায় মোড়া থাকুক—এই স্বপ্ন নিয়েই কাজ করছি। প্রবাসী ভাইদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ এই প্রকল্পকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

পরিবেশবান্ধব ও সমাজসচেতন এই ধরনের প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটের রাণীগাঁও কে সাঁজাতে যুবকেদের কৃষ্ণচূড়া প্রকল্পের সূচনা

আপডেট সময় ০২:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫